মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে নববর্ষ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জিইসি সংলগ্ন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  আজ মঙ্গলবার সকাল ৮টায় “সহজে সাম্যে ঐকতান ” স্লোগানের মাধ্যমে হাউজভিত্তিক  শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশীয় ক্রীড়া প্রতিযোগিতার (মোরগ লড়াই, কাবাডি, কানামাছি, হাড়িভাঙ্গা)  আয়োজন করা হয়। এই প্রথম পর্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজি।

- Advertisement -

উদযাপন কমিটির আহবায়ক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক শাহানারা বেগম, ক্রিড়া পরিচালনা কমিটির সদস্য সরকারি শিক্ষক জনার্দন দেবনাথ, সাজ্জাদ হোসেন প্রমুখ।

- Advertisement -shukee

দ্বিতীয় পর্বে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের  মধ্য দিয়ে  প্রতিষ্ঠানের অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এবং স্বাগত বক্তব্য পেশ করেন উদযাপন  পরিষদের আহ্বায়ক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ।

আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার, স্কুল শাখার শিক্ষক  প্রতিনিধি প্রমুখ।

গ্রামীণ বাংলার ঐতিহ্য ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর প্রভাষক বিপ্লব করের সম্পাদনায় শিক্ষার্থীরা  বাংলার আবহমান কালের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সঞ্চালনায় ছিলেন প্রভাষক পূজা বড়ুয়া,  সহকারী শিক্ষক লিপিকা দাস।

সর্বশেষ

এই বিভাগের আরও