বুধবার, ১ এপ্রিল ২০২৬

কক্সবাজার সমিতির গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বাজার সমিতি-চট্টগ্রামের উদ্যোগে ২৫মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ জে এম গিয়াসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান অধ্যাপক মঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান,যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম, আইন সম্পাদক মুহাম্মদ জহীরুল হক, দপ্তর ও গণসংযোগ সম্পাদক রায়হান উদ্দিন,মহিলা সম্পাদক ইয়াসমিন আনিস চৌধুরী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসেত খান,কার্যকরি পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
অতঃপর গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও স্বাধীনতার সফলতা অর্জনের মাধ্যমে রাষ্ট্রের অগ্রগতির জন্যে আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও