বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সাবেক সংসদ সদস্য  ও সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ওয়ান-ইলেভেন সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

- Advertisement -

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।

- Advertisement -shukee

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম। জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটির মতো মামলা আছে।

গ্রেফতার হওয়া এই আলোচিত জেনারেল (অব.) মাসুদ এক এগার এর অন্যতম কুশীলব, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা ও ২০  হাজার কোটি কালো টাকা এবং হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি ওয়ান-ইলেভেন পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

তার বিরুদ্ধে অবৈধভাবে মালেশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন এবং বিজয়ী হন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

সর্বশেষ

এই বিভাগের আরও