শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজার সমিতি-চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমিতি-চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি সমাজসেবক এ জে এম গিয়াসুদ্দীনের সভাপতিত্বে গত ১৩ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াত করেন যুগ্ম-সাধারণ সম্পাদক এ এন এম সোহাইল।

- Advertisement -

সভায় সমিতির পূর্বনির্ধারিত আলোচ্যসূচির ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সাধারণ অধ্যাপক মঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম, আইন সম্পাদক মুহাম্মদ জহীরুল হক,দপ্তর ও গণসংযোগ সম্পাদক মো. রায়হান উদ্দিন, মহিলা সম্পাদক ইয়াসমিন আনিস চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসেত খান,কার্যকরি পরিষদের সদস্য মোহাম্মদ জুনাইদ কবির,মোহাম্মদ আরিফ শাহরিয়ার, মো. আশেক মোহাম্মদ শাহাদাত হোসেন,জাকের হোসেন প্রমুখ।

- Advertisement -shukee

অতঃপর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন সমিতির কার্যকরি পর্ষদ সদস্য আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। সমিতির বিভিন্ন কার্যক্রমের সফলতা ও রাষ্ট্রের অগ্রগতির জন্যে আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও