মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইপসা’র উদ্যোগে কক্সবাজারে শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

ইপসা- এডভোকেসি ইউনিটের উদ্যোগে কক্সবাজারের চৌফলদন্ডীতে শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধ করা, বাল্য বিয়ে প্রতিরোধ করা, শিশুশ্রম নিরসন করা সহ নানা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠিত হয়৷

- Advertisement -

আজ (১০ মার্চ)  এক সামাজিক বৈঠকে  এ কমিটি গঠিত হয়েছে।  কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক জাফর আলম। সাধারণ সম্পাদক নুরুল হক। এ কমিটি মাঠ পর্যায়ে আগামী তিন বছর কাজ করবে বলে জানানো হয়।

- Advertisement -shukee

ইপসা’র পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারে ইপসা’র এডভোকেসি প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার আলী আদনান, আউটরিচ অফিসার নয়ন চন্দ্র দাস প্রমুখ।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহসভাপতি রেনু আক্তার, সহ সাধারণ সম্পাদক খুরশীদা আক্তার, সাংগঠনিক ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হামিদা বেগম, সদস্য রেহেনা আক্তার, মো. জয়নাল আবেদিন।

ইপসা’র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার মানুষজন নানা কারণে সামাজিক সহিংসতার শিকার হয়। আমরা আমাদের অবস্থান থেকে তাদের কাউন্সেলিং করা ছাড়াও নানা ধরনের সাপোর্ট দিয়ে থাকি৷ এ কমিটি মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইপসা শিশুশ্রম নিরসন, বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক সহিংসতা প্রতিরোধ সহ নানা ইস্যু নিয়ে জলবায়ু উদ্বাস্তু মানুষের মাঝে কাজ করে আসছে৷

সর্বশেষ

এই বিভাগের আরও