চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেডে ডাকাতি ও হামলা-ভাংচুরের ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত এসব আসামীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, আবুল খায়ের স্টীলে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিল কর্তৃপক্ষ মামলা দায়ের করলে গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গতকাল শনিবার রাতে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত৷ ৭ (সাত) আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আটককৃত আসামীদের হলো-০১. মো. জামাল (৩৮), পিতা-গুরা মিয়া ০২. রমজান আলী প্রকাশ মুন্না (২৮), পিতা-বোরহান উদ্দিন ৩. মো. রনি (২০), পিতা-মো. রুহুল আমিন ০৪. মো. এছহাক প্রকাশ ইসহাক (৪৮), পিতা-মৃত আবুল মনছুর ০৫. আরশাদুর রহমান প্রকাশ মিজান (২০), পিতা-মফিজুর রহমান ০৬. মো. আলাউদ্দিন (৪৮), পিতা-নুর ইসলাম ০৭. মো. খোকন (৩০), পিতা-মৃত আবুল বশর। এদের সবার বাড়ি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায়।
আকটকৃতদেরকে কোর্টে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে সংঘবদ্ধ ডাকাতদল আবুল খায়ের স্টিল মিল কারখানায় লুটতরাজের উদ্দেশ্যে হামলা চালায়।
মধ্যরাতে প্রথমে কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জনের একটি ডাকাত দল প্রবেশের চেষ্টা করে। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী,আনসার সদস্য ও কর্মচারীরা একযোগে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পিছু হটে রেললাইনের দিকে সরে যায়।
পরে রাত আনুমানিক ১টার দিকে ডাকাতরা রেললাইন থেকে পাথর নিক্ষেপ করতে করতে পুনরায় কারখানার প্রধান ফটকে আক্রমণ চালায়।এ সময় তারা সিকিউরিটি গেট, অফিস কক্ষসহ বিভিন্ন চেয়ার-টেবিল ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীর কাছে সহায়তা চাইলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে ডাকাতদলকে প্রতিহত করে। এতে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়।

