শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পার্বত্য চট্টগ্রামের তিন আসনেই বিএনপির জয়, গণভোটে ‘না’ পড়েছে বেশি

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনেই  বিএনপিবড় ব্যবধানে জয় পেলো। পাশাপাশি তিন জেলাতেই গণভোটে ‘না’ পড়েছে বেশি। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

- Advertisement -

ফলাফলে দেখা যায়, বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ ৪ হাজার ৭১৮ এবং জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ ২ হাজার ৪৩৫ ভোট পেয়েছেন।

- Advertisement -shukee

বান্দরবানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ৮৮১ জন ভোট দিয়েছেন, তবে ৬ হাজার ১১১ ভোট বাতিল হয়েছে। সে হিসেবে বৈধ ভোট ১ লাখ ৭৪ হাজার ৭৭০। ভোটের হার ৫৭ দশমিক ৩৫ শতাংশ। আসনটিতে গণভোটে ‘না’ পড়েছে ৯০ হাজার ১৫৬। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি।

সর্বশেষ

বিএনপির নিরঙ্কুশ বিজয়

এই বিভাগের আরও