শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এবার ২০ ফেব্রুয়ারির বইমেলায় অংশ নেবেন না ৩২১ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হলে তাতে অংশ নেবেন না দেশের ৩২১ জন সৃজনশীল প্রকাশক। তারা পবিত্র ঈদুল ফিতরের পর মেলা আয়োজন করতে সরকারের নীতিনির্ধারক ও বাংলা একাডেমির প্রতি দাবি জানিয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশকেরা যৌথ বিবৃতি দিয়ে তাদের অবস্থানের কথা তুলে ধরেন।

- Advertisement -

বিবৃতিতে দাবি করেন, জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও পবিত্র রমজান মাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে তারা ব্যবসায়িক ঝুঁকি ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়বেন। যে কারণে সেই মেলায় অংশ নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। পবিত্র ঈদুল ফিতরের পর বইমেলা হলে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নেবেন। আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

- Advertisement -shukee

প্রকাশকেরা বলছেন, গত দেড় বছর ধরে প্রকাশনাশিল্পে চলছে চরম মন্দাবস্থা। এর মধ্যে একটি অসফল মেলায় অংশ নিয়ে বাকি পুঁজি হারানো তাদের পক্ষে সম্ভব নয়। ঝড়বৃষ্টির আশঙ্কায় এপ্রিলে মেলা না করার পক্ষে বাংলা একাডেমি। অথচ ঈদের পর প্রাকৃতিক দুর্যোগে যদি মেলায় ক্ষয়-ক্ষতি হয়, সেই ঝুঁকি নিতে প্রস্তুত নন প্রকাশকেরা।

সর্বস্তরের সৃজনশীল প্রকাশকদের যৌক্তিক দাবি ও বাস্তবতাকে উপেক্ষা করে বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরুর ঘোষণা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন প্রকাশকেরা। যে সিদ্ধান্তকে তারা ‘আত্মঘাতী’ বলছেন।

বিবৃতিদাতা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যাভিলিয়নের নাম হচ্ছে, ইউপিএল, অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, আগামী প্রকাশনী, মাওলা ব্রাদার্স, কাকলী প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, কথাপ্রকাশ, স্টুডেন্ট ওয়েজ, আফসার ব্রাদার্স, সময় প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, পুথিনিলয়, পাঠক সমাবেশ, বাংলাপ্রকাশ, শোভা প্রকাশ, আদর্শ, শব্দশৈলী, গতিধারা, জ্ঞানকোষ প্রকাশনী, নালন্দা, বাতিঘর, ভাষাচিত্র, মিজান পাবলিশার্স, অনিন্দ্য প্রকাশ, অক্ষর প্রকাশনী, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অন্যধারা, পার্ল পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন, কলি প্রকাশনী, আকাশ, অ্যাডর্ন পাবলিকেশন ও প্রিয়মুখ প্রকাশনী।

এক থেকে চার স্টলের নামগুলো হলো, সূচয়নী পাবলিশার্স, বিজ্ঞান একাডেমী, চারুলিপি প্রকাশন, দিব্যপ্রকাশ, দি স্কাই পাবলিকেশন্স, নওরোজ কিতাবিস্তান, প্রচলন, বলাকা প্রকাশন, আলেয়া বুক ডিপো, গ্রন্থরাজ্য, অঙ্কুর প্রকাশনী, এশিয়া পাবলিকেশন্স, সহজ প্রকাশ, শাপলা প্রকাশ, স্বরবৃত্ত প্রকাশন, শিখা প্রকাশনী, নবরাগ প্রকাশনী, বঙ্গজ প্রকাশ, গদ্যপদ্য, জয়তী, চিত্রা প্রকাশনী, স্বপ্ন ৭১ প্রকাশন, কথক প্রকাশনী, শুভ বিডি, বাবুই প্রকাশনী, একাত্তর প্রকাশনী, আইডিয়া প্রকাশন, সাহস পাবলিকেশন্স, হুল্লোড়, লেখালেখি, আদর্শলিপি, জলপরি, কারুবাক, মহাকাল, জাতীয় সাহিত্য প্রকাশ, চিরদিন প্রকাশনী, মুক্তচিন্তা, উজান, চন্দ্রবিন্দু প্রকাশন, দ্বিমিক প্রকাশনী, আলোঘর প্রকাশন, প্রকৃতি, অগ্রদূত, সংবেদ, উৎস প্রকাশ, পানকৌড়ি প্রকাশন, কিশলয়, মেঘদূত প্রকাশন।

আরও রয়েছে, অবনী প্রকাশন, জাগতিক প্রকাশন, ভিন্নচোখ প্রকাশনী, ঝিনুক প্রকাশনী, মনন প্রকাশ, রিদম প্রকাশনা সংস্থা, লাবনী, গাংচিল, ছোটদের জ্ঞানবিজ্ঞান প্রকাশনী, শিশুকিশোর প্রকাশন, সালাউদ্দিন বইঘর, বর্ষাদুপুর, বার্ড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন, হোসাইনিয়া লাইব্রেরি, মিনা বুক হাউস, মল্লিক ব্রাদার্স সিদ্দিকীয়া পাবলিকেশন্স, নলেজ ভিউ, বিভাস, বর্ণায়ন, মাটিগন্ধা, নবযুগ প্রকাশনী, সম্প্রীতি প্রকাশ, আহমদ পাবলিশিং হাউস, নলেজ মিডিয়া পাবলিকেশন্স, রোদেলা প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, মৌলি প্রকাশন, র‌্যামন পাবলিশার্স, রেয়ার বুকস, ঢাকা টাউন লাইব্রেরি ও প্রান্ত প্রকাশন।

সর্বশেষ

এই বিভাগের আরও