বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা শিবিরের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মো. তাহের,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ আশরাফ,পৌর শিবিরের সাবেক নেতা রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি মিজবাহুল আলম রাসেল, উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত আলী, জেলা অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, উত্তর জেলা শিবির নেতা মাঈনউদ্দিনসহ অনুষ্ঠান শেষ পর্যায়ে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী অংশগ্রহণসহ জেলা উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

প্রধান অতিথি আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, জনগন এখন আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়না,তারা চাঁদাবাজ,ব্যাংক লুটকারী,মিথ্যাবাদী। এবার জনগন জামায়াতে ইসলাম কে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। আসুন ১২ ফেব্রুয়ারী সবাই ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শ জামায়াতে ইসলাম জোট সরকার গঠন করার সহযোগীতা করি।



