শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

আওয়ামী লীগ নেতা সোহেল চেয়ারম্যান আটক কক্সবাজারে

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে আটক করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -shukee

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।

জানা গেছে, সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা ও জুলাই বিপ্লব সংক্রান্ত মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে। সরকার পতনের পরও তিনি কিছুদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন।

সম্প্রতি সোহেল জাহান চৌধুরী নিজ বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে আওয়ামী লীগবিরোধী ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ গত ২৮ জানুয়ারি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাঁওয়ের পালপাড়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পেইন শুরু করেন তিনি। এর পরদিনই ভোরে তাকে আটক করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, সেনাবাহিনী তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও