Thursday, 24 September 2026

[the_ad id='15178']

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নার পরিদর্শন করলেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক

আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নার পরিদর্শন করেছেন। এ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুর ২টায় এই পরিদর্শনকালে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাঁরা রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নারের কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং আমেরিকান কর্নারের লিগ্যাল মেইন কন্টাক্ট সাদাত জামান খান।

পরিদর্শনকালে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমেরিকান কর্নারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আমেরিকান রাষ্ট্রদূত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও