রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে

যে কারণে যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করা হলো বাংলাদেশসহ ৭৫ দেশের

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ ও সামাজিক সুযোগ–সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আশঙ্কা থাকা বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

- Advertisement -

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলমান ভিসা যাচাই–বাছাই প্রক্রিয়া নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ের মধ্যে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

- Advertisement -shukee

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এ প্রসঙ্গে বলেছেন, ‘মন্ত্রণালয় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন করছে। ফলে এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত রাখা হবে। মূলত বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করবেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তথাকথিত ‘পাবলিক চার্জ’ বিধান। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে পাঠানো এক নির্দেশনায় কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসন আইনের আওতায় নতুন ও কঠোর যাচাই–বাছাই নিয়ম অনুসরণের নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনায় আবেদনকারীদের স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষা শেখার সক্ষমতা, আর্থিক সামর্থ্য এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তার সম্ভাবনা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়। যাঁদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ–সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশনাও ছিল। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের আবেদনকারীদের ক্ষেত্রেও ভিসা না দেওয়ার সুপারিশ করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। তালিকায় দক্ষিণ এশিয়া থেকে আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অঞ্চলসংলগ্ন কয়েকটি দেশ। আফ্রিকা মহাদেশ থেকে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, আইভরি কোস্ট, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, লাইবেরিয়া, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া ও উগান্ডা।

সর্বশেষ

এই বিভাগের আরও