চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য পদে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আকতার আজ ২৯ ডিসেম্বর,সকালে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করবেন।
মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য সদস্য রিপা মজুমদার,সুমি আকতার,নিতিশ নাথ,আল জাওয়াদ মুস্তাকিম।
- Advertisement -

মনোনয়নপত্র জমাদানশেষে আসমা আকতার বলেন,“আমি জনজীবনের সংকট নিরসনে গণ-আন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি মার্কা নিয়ে লড়বো। চট্টগ্রাম ১০ আসনের সর্বস্তরের জনগণের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাই।”

