মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

তারেক রহমানের মনোনয়নপত্র জমা ঢাকা-১৭ আসনে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে আজ সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

- Advertisement -

দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

- Advertisement -shukee

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।

দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন। গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।

এক-এগারোপরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি

সর্বশেষ

এই বিভাগের আরও