বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ভূমিধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়কাটা-অনিয়ন্ত্রিত বসতি ঝুঁকির পরিধি দ্রুত বাড়ছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

পাহাড়, মানুষ এবং নগরায়ণের সহাবস্থানকে টেকসই করার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, ভূমিধস সেই চ্যালেঞ্জের সবচেয়ে ভয়াবহ রূপগুলোর একটি। চট্টগ্রামের ৭,৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই ভূমিধস–ঝুঁকিতে রয়েছে। পাহাড়কাটা, অনিয়ন্ত্রিত বসতি, বৃষ্টিপাতের পরিবর্তিত ধারা সব মিলিয়ে ঝুঁকির পরিধি দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান আমাদের একটি শক্তিশালী হাতিয়ার। কারণ এটি দুর্যোগের পূর্বে  কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে।

- Advertisement -

রবিবার, আজ(১৪ ডিসেম্বর) নগরীর হোটেল পেনিনসুলায় জার্মান ফেডারেল ফরেন অফিস ও ইকো হিফ এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায়, রাইমস এর কারিগরি সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা আয়োজিত এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রজেক্টের উদ্যোগে “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধস ঝুঁকি ব্যবস্থাপনার আগাম প্রস্তুতি কর্মপরিকল্পনা যাচাই ” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমনি মতামত ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee
বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম। ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য উপস্থাপন করেন ইপসার পরিচালক ( সোশ্যাল ডেভেলপমেন্ট) বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক রঘুবাথ রাহা, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর, জেলা মৎস কর্মকর্তা সালমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, হোসেন আহম্মদ সিটি কর্পোরেশন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ এস এম এহসানুল উদ্দিন, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক সাইফুল ইসলাম, লালখান বাজার শহীদনগর উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক সৌম্য ব্যানার্জি, দৈনিক খবরের কাগজ পত্রিকার বুর‍্যেচীফ ইফতেখার উদ্দিন, ইপসার ম্যানেজার সানজিদা আক্তার প্রমুখ।

শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ফাতিমা মেহেরুন্নেছা তানি, এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধস প্রবণ ৪টি ওয়ার্ড যথাক্রমে ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের প্রণয়নকৃত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং এণ্ড রিচার্স) মোরশেদ হাসান মোল্লা ও প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার আলম।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশল মো. নুরুল করিম তাঁর সভাপতির বক্তব্যে বলেন, ভূমিধস ঝুঁকি ব্যবস্থাপনা আর কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; এটি চট্টগ্রামের দৈনন্দিন উন্নয়ন পরিকল্পনার একটি অবশ্যপালনীয় অংশ। আগাম সতর্কতা ব্যবস্থা, কমিউনিটি প্রস্তুতি, অবকাঠামো সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণ ছাড়া নিরাপদ চট্টগ্রাম গড়া সম্ভব নয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। তিনি এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যানকে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বলে উল্লেখ করেন এবং পরিকল্পনা প্রণয়ণে এটিকে সিডিএ বিশেষ বিবেচনায় রাখবে বলে উল্লেখ করেন।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশল মো. নুরুল করিম

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান এর ওপর মতামত ব্যক্ত করেন। উল্লেখযোগ্য মতামতের মধ্যে উঠে আসে ভূমিধস ঝুঁকি ব্যবস্থাপনা বিচ্ছিন্ন উদ্যোগ লক্ষ্য করা যায়, বাস্তবিক পক্ষে এটিকে চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকারভিত্তিতে অন্তর্ভুক্ত করা উচিত। আগাম সতর্কতা ব্যবস্থার উন্নয়ন,  কমিউনিটি প্রস্তুতি, অবকাঠামো সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণ কাঠামোতে পাহাড় রক্ষা ব্যবস্থা, পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পুনর্বাসন,  নিরাপদ শেল্টার ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়াও  “এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” কে সিটি কর্পোরেশন এর বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (ADP)-তে অন্তর্ভুক্ত করা, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করে আরও শক্তিশালী, প্রশিক্ষিত ও সক্রিয় করে তোলা, পাহাড়ধস প্রবণ এলাকাকে ঝুঁকিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করার উপর প্রস্তাবনা পেশ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও