মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংক গ্রাহকদের চেরি ব্র্র্যান্ডের গাড়ি সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা দেবে এশিয়ান মোটরস্পেক্স

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা চেরি ব্র্যান্ডের গাড়ি সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চেরি ব্র্যান্ড গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

- Advertisement -

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহেদ হোসেন।

- Advertisement -shukee

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের কাছ থেকে চেরি ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন। এর ফলে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস আবু নাসের মোহাম্মদ এবং ডেপুটি ম্যানেজার, মার্কেটিং মো. জাফরুল খান। এছাড়াও প্রাইম ব্যাংক ও এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও