মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সেন্টমার্টিনে পর্যটক যাত্রা শুরু আজ, থাকছে রাত্রিযাপনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজের চলাচল সোমবার (১ ডিসেম্বর) থেকে  শুরু হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী চারটি জাহাজ প্রথম পর্যায়ে যাত্রা করবে, যা ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপনের সুযোগসহ চলবে।

- Advertisement -

জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ জানিয়েছে, প্রতিদিন দুই হাজার পর্যটক জাহাজে করে সেন্টমার্টিনে পৌঁছাবেন। পর্যটকরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবপোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনবেন। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। প্রথম দিনে তিনটি জাহাজের প্রায় ১,২০০ টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

- Advertisement -shukee

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘পর্যটকদের নিরাপদ ও সুন্দর ভ্রমণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবিষ্যতে রাত্রিযাপনের সুযোগ আরও দীর্ঘ হলে পর্যটন শিল্প আরও লাভবান হবে।’

সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘পর্যটনই আমাদের জীবিকা। দ্বীপবাসী পর্যটকদের আতিথেয়তায় কোনো কমতি রাখবে না।’

জেলা প্রশাসন জানিয়েছে, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনার মধ্যে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করার পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ-বিক্রি, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কার্যক্রম বিধিনিষেধের অন্তর্ভুক্ত।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, ‘সেন্টমার্টিন আমাদের সম্পদ। প্রশাসন ও পর্যটকরা একযোগে নির্দেশনা মেনে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করবেন বলে আশা করছি।’

 

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও