সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ফুডি শপ-এ এখন শপিংব্যাগ সুপারমার্কেটের পণ্য চট্টগ্রামে নতুন পার্টনারশিপের সূচনা

নিজস্ব প্রতিবেদক

গতকাল (২০ নভেম্বর) সুপরিচিত রিটেইল ব্র্যান্ড শপিংব্যাগ সুপারমার্কেট এবং Foodi Express Limited-এর অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপ নতুন একটি পার্টনারশিপে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে শপিংব্যাগ সুপারমার্কেটের গ্রোসারি, হাউজহোল্ড এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য এখন থেকে ফুডি শপ-এ অর্ডার করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের শপিংব্যাগ সুপারমার্কেট-এ।
শপিংব্যাগ সুপারমার্কেট-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মিল্টন দে ও এক্সিকিউটিভ ডিরেক্টর সাদেক আলী।
ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মো. শাহনেওয়াজ মান্নান ও সিনিয়র এক্সিকিউটিভ সাইয়েদ আবদুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে মিল্টন দে, ম্যানেজিং ডিরেক্টর, শপিংব্যাগ সুপারমার্কেট, বলেন, “চট্টগ্রামের আরও বেশি গ্রাহকের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে ফুডির সাথে এই পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে গ্রাহকের জন্য আরও সহজ ও সুবিধাজনক সেবা নিশ্চিত করা যাবে।”
মো. শাহনেওয়াজ মান্নান, সিইও, ফুডি এক্সপ্রেস লিমিটেড, বলেন, “চট্টগ্রামে আমাদের সেবা আরও শক্তিশালী করতে শপিংব্যাগ সুপারমার্কেটের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ফুডির ডেলিভারি নেটওয়ার্কের সাথে শপিংব্যাগ-এর মানসম্মত পণ্য যুক্ত হওয়ায় গ্রাহকদের কেনাকাটা হবে আরও সহজ ও ঝামেলাহীন।

সর্বশেষ

এই বিভাগের আরও