সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ল সড়কে, প্রাণ গেলো পথচারীর,আহত ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে গাড়িটি ছিটকে পড়ে যায়।

- Advertisement -shukee

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়।এ সময় পথচারী শফিক নিহত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও