রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

লেবাননে ফিলিস্তিনি শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত ১৩জন নিহত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

- Advertisement -shukee

হামাস এ ঘটনাকে বর্বর আগ্রাসন বলেছে, অন্যদিকে ইসরায়েল বলছে তারা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ-এর তথ্য অনুযায়ী, ইসরায়েল মঙ্গলবার এ হামলা চালায়। উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে এ ড্রোন হামলা চালায় তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর দেওয়া তথ্যমতে, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ইসরায়েল জানিয়েছে, শিবিরের ভেতরে প্রশিক্ষণ কেন্দ্রে হামাসের তৎপরতা তারা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি। তিনি বলেছেন, সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে আছে। হামাস লেবাননে উপস্থিতি গড়ে তোলার চেষ্টা করলে, ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।

তবে ইসরায়েলের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে হামাস। তারা বলেছে, এ শরণার্থী শিবিরে আমাদের কোনো প্রশিক্ষন কেন্দ্র নেই। তারা একে নীরিহ ফিলিস্তিনি বাসীর ওপর বর্বর আক্রমণ বলে আখ্যা দিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও