গতকাল (১১ নভেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের বোর্ড সভা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ সাম্পান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২০২৫-২৬ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু সভার আহ্বান করেন। এ সময় ক্লাবের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন্স কার্ডিয়াক কেথ ফাউন্ডেশন (সি সিসি এফ), যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর ড. শামীমুর রহমান।

শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার পাশাপাশি বাংলাদেশের রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ পূর্বের মত এই কাজটি করে বলে অভিব্যক্তি প্রকাশ করেন। গরিব অসহায় শিশুদের হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে কীভাবে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ কাজ করতে পারে এই বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। রোটারিয়ান পাস্ট -প্রেসিডেন্ট আব্দুল কাদের বিপ্লব সম্পূর্ণ বিষয়টির ক্লাব কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন।
অন্যান্য আলোচনার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে পিন পরিয়ে ক্লাবে অন্তর্ভুক্তি করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেদওয়ানুল করিম তুষার। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার গোলাম জিলানী জুয়েল, মো. একরামুল হুদা, ডাক্তার সাজ্জাদ রশিদ মারুফ।
আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী বোর্ড সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।


