আজ (১ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে চট্টগ্রাম সার্কেলের শাখাপ্রধানদের নিয়ে ‘ব্যবস্থাপক সম্মেলন ও ‘মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠিত হয়।
হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় তাৎক্ষণিকভাবে খেলাপী শ্রেণিকৃত ঋণ হতে নগদ ১৪ কোটি ৫৮ লাখ টাকা আদায় হওয়ায় ব্যবস্থাপনা পরিচালক সার্কেলের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্যে সকলকে নির্দেশনা প্রদান করেন।
অগ্রণী ব্যাংক পিএলসি, নিউমার্কেট কর্পোরেট শাখাপ্রধান, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আলী মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার।
চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ, শাখাপ্রধান, অঞ্চলপ্রধান, নির্বাহী, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

