বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, রবিবার লংমার্চ

নিজস্ব প্রতিবেদক

সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

- Advertisement -

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের।

- Advertisement -shukee

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে।

সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামে ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, আগামী ২ নভেম্বর (রোববার) প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

গত বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত অর্ধশতাধিক শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও