শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

সোনার দাম আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

- Advertisement -

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, আজ (২০ অক্টোবর) সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।

- Advertisement -shukee

রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম সম্প্রতি বৃদ্ধি ঘটেছে। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়লো ১ হাজার টাকারও বেশি।

আন্তর্জাতিক বাজারে ডলারের অস্থিরতা ও আমদানি খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। তবে ক্রেতারা বলছেন, টানা দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও