আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রোটারি ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডিআইজি মুহাম্মদ মুসলিম ও বিশেষ অতিথি ছিলেন নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষিকা রোকসানা আক্তার।

ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহীম খলিল মিন্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, ক্লাব সেক্রেটারি পিপি রোটারিয়ান কোহিনুর আক্তার খানম, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ এর প্রেসিডেন্ট কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারিয়ান আকাশ চৌধুরী, মো. জহির উল্লা প্রমুখ।
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, “গাছের সাথে আমাদের জীবনের অস্তিত্বের সম্পর্ক; গাছ আমাদের পরম বন্ধু। আমরা শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, কার্বণ-ডাইঅক্সাইড ত্যাগ করি। আর গাছ আমাদের প্রযোজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই, আমাদের বাড়ির চারপাশে, রাস্তার দুপাশে, পতিত জমিতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। মনে রাখতে হবে, বৃক্ষ বাঁচলে আমরা বাঁচবো।


