মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে সিএনজি ট্যাক্সিকে ট্রেনের ধাক্কা, মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -shukee

দুর্ঘটনায় নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, সিএনজি ট্যাক্সিটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। সিএনজিতে থাকা মা ও মেয়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ট্রেন দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সা

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও