ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট লতিফ রহমান উচ্চবিদ্যালয় এলাকায় রোটারি ক্লাব অফ চিটাগং হেরিটেজের উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও নগরীর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং রোটারেক্ট ক্লাব অফ প্রিমিয়ার ইউনিভার্সিটি ও রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং হেরিটেজ এর দুজন রোটারেক্টরের হাতে চারা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে লতিফ রহমান উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অফ চিটাগং হেরিটেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারি রোটারিয়ান পংকজ বিশ্বাস এবং প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ইকরামুল হুদা।
বক্তারা বলেন, মোহাম্মদ তকিরহাট ফটিকছড়ি অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান এবং সবুজ বনায়ণের স্থান । পরিবেশ রক্ষা, দূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজ ও টেকসই এলাকা গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তোলা সম্ভব হবে

