দেশী-বিদেশী গবেষকদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক ১ম দেশী ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করা হবে।
এই উপলক্ষে মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক অনুষ্ঠানের মাধ্যমে “SMCH Summit 2025” এর কনফারেন্স লোগো মোড়ক উম্মোচন, থিম উপস্থাপনা ও ব্যানার উম্মোচন এর মাধ্যমে অফিসিয়াল ভাবে কার্যক্রম শুরু হয়। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অর্গানাইজিং কমিটির সভাপতি সাউর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইর্জিং সেক্রেটারী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সাউর্দান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়ন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, চমেক এর অধ্যাপক এ এস এম জাহেদ, অর্গানাইজিং কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিকেল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলম সহ কমিটির সকল সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সকল চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।


কনফারেন্স লোগো মোড়ক উম্মোচন, থিম উপস্থাপনা ও ব্যাখ্যা প্রদান করেন “SMCH Summit 2025” এর অর্গানাইর্জিং সেক্রেটারী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে কলেজ কর্তৃক অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
অর্গানাইজিং কমিটির সভাপতি “SMCH Summit 2025” সর্ম্পকে বলেন, প্রথমবারের মত সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক দেশী ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করা হচ্ছে। তিনি এ সম্মেলনের সাফল্য ও সকলের সহযোগিতা কামনা করেন।

