চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টার পরিদর্শন
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চিটাগং কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ, প্রখ্যাত নেফ্রোলজিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস আজ (৩০ আগস্ট) সকাল ১১টায় সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টার, চট্টগ্রাম পরিদর্শন করেছেন।
এ উপলক্ষে কিডনি ডায়ালেসিস সেন্টারের নির্বাহী পরিচালক রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সভাপতিত্বে ও সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. এম আর খান, রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান এস এম আজিজ,বিএসআরএম এর মেডিকেল অফিসার ডা. রাশেদ, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক রোটারিয়ান অধ্যাপক ডা. আবদুল হালিম চৌধুরী, অষ্টেলিয়াপ্রবাসী ডা. মাহিউল বিদাত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ফয়েজ ভূঁইয়া, রোটারিয়ান জাফর আলম, নাসরিন সুলতানা, রোটারিয়ান সালাউদ্দিন জাহেদ চৌধুরী, আদিবা প্রমুখ।

এসময় রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আয়েশা বেগম পিএইচএফ সোনার বাংলা ফেউন্ডেশন, চট্টগ্রাম সেন্টারের রোগীকল্যাণ তহবিলের জন্যে নগদ একলাখ টাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের হাতে তুলে দেন।
রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস ডায়ালেসিস রোগীর করুণ পরিণতির চিত্র তুলে ধরে উপস্থিত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি ও সিভিল সার্জন জাহাঙ্গীর আলমকে আইনী জটিলতা পরিহার করে অলাভজনক এসব প্রতিষ্ঠানের প্রতি নমনীয় থাকার পরামর্শ দেন।
রোটারিয়ান ডা. মইনুল ইসলাম মাহমুদ কিডনি রোগীদের সার্বিক কল্যাণে সোনার বাংলা ফাউন্ডেশন ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন একে অপরের সহযোগী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টার, চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর একটি “সিগনেচার প্রজেক্ট”।


