মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩৮ জন ডেঙ্গুরোগী। চলতি বছরে এ যাবত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও