রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শুক্রবার (৩০ মে) সন্ধ্যায়  কেন্দ্রের সেমিনার কক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -

কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  এস এম নসরুল কদির।

- Advertisement -shukee

প্রধান বক্তা হিসেবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম এর সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য-সচিব জাহিদুল করিম কচি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন.প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ।

প্রধান প্রতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান সফল রাষ্ট্র নায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি স্বাধীনতার ঘোষণা না করলে এদেশের মানচিত্র সৃষ্টি হতো না। মেধাবী, তীক্ষè বুদ্ধিসম্পন্ন. দূরদর্শী একজন নেতা, যিনি একদলীয় বাকশালী শাসন হতে বাংলাদেশকে মুক্ত করেন। তিনি ভারতের আধিপত্যবাদী তাবেদারী রাষ্ট্র হতে বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, জনশক্তি রপ্তানী, তৈরী পোষাক শিল্প ও দেশের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন।

সভাপতি বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, শহীদ জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চারদিকে বিস্তৃত আধিপত্যবাদীদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তার বলিষ্ট ভূমিকায় জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বলে উল্লেখ করেন। তিনি জাতিকে দেশের অর্জিত স্বাধীনতা রক্ষায় জেগে উঠে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. দুলাল হোসেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী সুজিত নন্দী, ইআরসির অর্থ সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান ও সিনিয়র প্রকৌশলী মো. আবদুল হান্নান।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে ও দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখার লক্ষে মহান আল্লাহর রহমত কামনা করে মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রের এবাদত খানার ইমাম মাওলানা মুহাম্মদ আবু তাহের।

সর্বশেষ

এই বিভাগের আরও