রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আইবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ ইরাদ আলী

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট শিল্পপতি ও আতিথেয়তা খাতের উদ্যোক্তা মোহাম্মদ ইরাদ আলী ইতালী-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও ইতালীর মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদ ইরাদ আলী চট্টগ্রামের অন্যতম আইকনিক হোটেল আগ্রাবাদ এর মালিক ও উপব্যবস্থাপনা পরিচালক এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ইন্ট্রাকো গ্রুপ এর উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছেন।বিদ্যুৎ ও জ্বালানী, রিয়েল এস্টেট, বিনোদন পার্ক, রিফুয়েলিং স্টেশন এবং হসপিটালিটি খাতে এই গ্রুপের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
১৫বছরেরও বেশি ব্যবসায়িক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ অ্যান্ড আই লিমিটেড এবং এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজ এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -

২০১০ সালে পারিবারিক ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হয়ে তিনি একাধিক ইউনিটে সম্প্রসারণ ও বৈচিত্র্য আনয়নে কৌশলী চিন্তা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি শুধু কর্পোরেট জগতেই নয়, দেশের ব্যবসায়িক পরিমণ্ডলেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।এর আগে তিনি ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার এবং বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (BBIN) ট্যুরিজম ফোরাম এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক এবং FBCCI ও BIHA এর সাথে যুক্ত রয়েছেন।

- Advertisement -shukee

মোহাম্মদ ইরাদ আলী সামাজিক নাগরিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় অবদান রাখছেন।তিনি ঢাকার উত্তরা ক্লাব, চট্টগ্রামের শাহীন গলফ ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি,চট্টগ্রাম মা ও শিশুহাসপাতাল এবং আঞ্জুমান-এ মুফিদুল ইসলাম ও রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য। শিক্ষাজীবনে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা অর্জন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ(NDC) এর Capstone Course 2024/1 এ অংশগ্রহণ করেন।
শিল্প ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, মোহাম্মদ ইরাদ আলীর নেতৃত্বে IBCCI নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাংলাদেশি ব্যবসার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে

সর্বশেষ

এই বিভাগের আরও