Wednesday, 26 August 2026

[the_ad id='15178']

রংপুরে একই পরিবারের চারজন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সিপিবি'র  বিক্ষোভ সমাবেশ

ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে খুন, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সিনেমা প্যালেস চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা।

- Advertisement -

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত শোকসভায়  বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম,

- Advertisement -shukee

সিপবি দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই লাল দাস, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সিপবি দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক সেহাব উদ্দীন সাইফু,  যুব নেতা মেহেদী মিন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনা মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মব তৎপরতা, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অপরাধ ও দুর্বৃত্তায়ন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে তার রাজনৈতিক ও সামাজিক পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

বক্তব্য রাখছেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা

 

বক্তারা আরো বলেন, রংপুরের এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, এটি মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপরও আঘাত। এমন নৃশংস ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা প্রভাবশালী মহলের চাপ বরদাশত করা যাবে না। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। হত্যাকাণ্ডের পর শুধু মামলা ও গ্রেপ্তারই যথেষ্ট নয়; দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি।

সমাবেশে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধীদের দৌরাত্ম্য বাড়বে। তাই অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে রংপুরের হত্যাকাণ্ডসহ সারাদেশে সংঘটিত খুন, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তব্য রাখছেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর

 

সর্বশেষ

এই বিভাগের আরও