বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মিরপুরে আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে একটি প্রতিষ্ঠানে ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন দুইজন। রবিবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

- Advertisement -

জানা যায়, ৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহবুব (ওরফে ফুডা ফয়সাল) এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফুজ জাহানের ছেলে রিফাতসহ আরও কয়েকজন একটি প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতে যান। এ সময় স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীকে খবর দেন। স্থানীয় সেনাক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে তাদের দুইজনকে আটক করে নিয়ে যায়।

- Advertisement -shukee

ভুক্তভোগীরা ঘটনাস্থলে চাঁদাবাজ চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকে। স্থানীয়রা অভিযোগ করেন, ফয়সাল মাহবুব ওরফে ফুডা ফয়সালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুর-১৩ অঞ্চলের সাধারণ মানুষ। আটককৃতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

সর্বশেষ

এই বিভাগের আরও