রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সিএমপির দুই থানার ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রবিবার (২৫ মে) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

আদেশে বলা হয়, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমানকে আকবর শাহ থানায় এবং আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

- Advertisement -shukee

বদলির আদেশে আরও উল্লেখ করা হয়, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিন্মবর্ণিত পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে তার নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। আদেশটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা অবিলম্বে বাস্তবায়নযোগ্য।

সর্বশেষ

এই বিভাগের আরও