চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।
আজ শুক্রবার (২৩মে) ভোর ৫ টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে জোরারগঞ্জ থানার করা একটি মামলায় তাকে আটক করা হয় বলেই পুলিশ জানায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে জোরারগঞ্জ থানার পুলিশ গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। প্লেন থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
প্রসঙ্গত: দীর্ঘ এক বছরের বেশি সময় বিদেশের মাটিতে কাটানোর পর দেশে ফেরার সময় শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে গ্রেফতার মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন সর্বজনগ্রহণযোগ্য একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেলের কাছে পরাজিত হন।

