বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিছিলের চেষ্টা গুলিস্তানে, আওয়ামী  লীগের ১১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১৮ মে) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

- Advertisement -shukee

জানা গেছে, রাজধানীর গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে দলটির ১১ নেতাকর্মীকে আটক করে ডিবি। তবে, তাদের নাম-পরিচয় এখনও হওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

এ ঘটনার পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও