রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

মারা গেলেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি।

- Advertisement -

ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভ্যাটিকান নিউজ সার্ভিস। খবর বিবিসির।

- Advertisement -shukee

ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে “শুভ ইস্টার” বার্তা প্রদান করেছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সর্বশেষ

এই বিভাগের আরও