শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায়

নাছির উদ্দিন ভূঁইয়া সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

নাছির ট্রেডার্স এর স্বত্বাধিকারী সীতাকুণ্ডের কৃতি সন্তান মো. নাছির উদ্দিন ভূঁইয়া উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সাতাশি ব্যাচের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল সৈকতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী এস টি মাহবুব।
মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় ও সঞ্জীব রেড্ডির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মো. নাছির উদ্দিন ভূঁইয়া ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু জাফর, কামরুল হাসান চৌধুরী, বদরুজ্জামান ভূঁইয়া, আবু তাহের নিজামী, কাজল কুমার শীল, মাসুদা খানম, মঈনউদ্দিন লাভলু, তোফায়েল আহমেদ ভূঁইয়া, মুকুল রায়  ও তপন কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, নাছির উদ্দিন ভূঁইয়া দল-মত নির্বিশেষে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। একজন পরোপকারী , নিঃস্বার্থ ও সমাজসেবামূলক মনোভাবের কারণে তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি ঘটাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন|

- Advertisement -

সবশেষে মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে সাতাশি ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় সাতাশি ব্যাচের বন্ধুরা

সর্বশেষ

এই বিভাগের আরও