বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

প্রগতির গাড়িসংযোজন কারখানা পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

গতকাল(১৫মার্চ) সকাল সাড়ে১০ টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (গ্রেড- ১) মো.ইয়াসীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ কারখানায় কিয়া সিরাটো সিডান কার, মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জীপ ও এল২০০ ডাবল কেবিন পিকআপ গাড়ি সংযোজন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কারখানায় কর্মরত কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিএসইসি’র পরিচালক অর্থ ও যুগ্মসচিব ওসমান গণি, বিআরটিএ এর পরিচালক (অপারেশন) ও যুগ্মসচিব মীর আহমেদ তরিকুল ওমর এবং পরিচালক (রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস এবং প্রগতির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস কারখানার সংযোজন লাইনগুলো ঘুরে ঘুরে দেখান ও প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম অবহিত করেন। কারখানা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিআরটিএর চেয়ারম্যান প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে প্রগতির গাড়ি বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন ও বিপণন কাজকে আরো ত্বরান্বিত করতে হবে। আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে প্রগতিকে প্রতিযোগিতামুলক বাজারে টিকে থাকার জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর কারখানা হিসেবে গড়ে তোলার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে তিনি কারখানা প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন

আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (গ্রেড- ১) মো.ইয়াসীন

সর্বশেষ

এই বিভাগের আরও