রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকা আজও বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। ২৪৭ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।

- Advertisement -

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

- Advertisement -shukee

একই সময়ে ২০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

এ ছাড়া ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর (১৯২) এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৮৮।

সর্বশেষ

এই বিভাগের আরও