চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেফতার
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন, চকবাজার থানার অভিযানে মো. ইমন (২৬), বাকলিয়া থানার আসামি মো. জসিম উদ্দিন সিকদার (৪৫), মো. রিদুয়ানুল ইসলাম (২৮), মো. নুর কবির (৫৪), সদরঘাট থানার আসামি মো. শুক্কুর মিয়া (২৫), পাঁচলাইশ মডেল থানার আসামি মো. মাহি সায়েদ (২৫), চান্দগাঁও থানার আসামি সুমন দাশ (৩৯), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. সাইমন (২৫), মো. শাহীন (২৬), হালিশহর থানার আসামি মো. ইমরান (৩৩), পাহাড়তলী থানার আসামি মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), আকবরশাহ থানার আসামি মৃদুল চন্দ্র দে (৫৪), রূপম দে (৪২), ডবলমুরিং মডেল থানার আসামি মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), ইপিজেড থানার আসামি জসিম উদ্দিন (৪০), কর্ণফুলি থানার আসামি কর্ণফুলী উপজেলার ওলামালীগের সভাপতি ডা. মাওলানা ইউনুস অহিদ (৬৫), কোতয়ালী থানার আসামি চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামীয়া কলেজ শাখার সাবেক সভাপতি মো. মনছুর আলী (৪৭)।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

