শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

সমাজবিরোধীরা কোনও ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে- যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনও ব্যক্তিকে কোনও ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ। এমন হুমকি দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর থেকে এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে।

- Advertisement -shukee

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

সমাজবিরোধী শক্তি কোনও শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও