শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা।

- Advertisement -

দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন তারা।

- Advertisement -shukee

শুক্রবার (৭ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো; লিফলেট বিতরণ; বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন। আগামী ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান।

এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও