মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে

সাংবাদিকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে একদল ডাকাত।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

- Advertisement -shukee

সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা কাটা গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং মোটরসাইকেল গতিরোধ করে।

এরপর তাকে হাত-পা বেঁধে তার ব্যবহৃত মোটরসাইকেল, টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই সোহেল নামের চালকের ভাড়ায় চালিত আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। এই বিষয়ে তদন্ত করা হবে!’

সর্বশেষ

এই বিভাগের আরও