বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

- Advertisement -

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

- Advertisement -shukee

উপ-প্রেস সচিব বলেন, ‘ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।’

তিনি আরও বলেন, ‘পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।’

চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, ‘এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও