মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজারে গ্রাম আদালত নিয়ে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (২৬ ডিসেম্বর) কক্সবাজার জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলাপ্রশাসনের আয়োজনে সভায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

- Advertisement -

বক্তারা বলেন, গ্রামীণ সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে অবগত থাকলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণে তাদের মধ্যে আস্থাহীনতা দেখা যায়। এই আস্থাহীনতা দূর করতে হলে সমাজে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।

- Advertisement -shukee

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ এবং ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের মাধ্যমে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করা যায়, সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক। ইপসার জেলা ম্যানেজার সৈয়দ মোহন উদ্দিন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, কক্সবাজার এর উপপরিচালক সুব্রত বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তর, কক্সবাজার এর উপপরিচালক হাসান মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা শিক্ষা অফিসার রাম মোহন সেন, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মো. গোলাম জিলানী, জেলা আইসিটি অফিসার সৌরভ চক্রবর্ত্তী, জেলা লিগ্যাল এইড অফিসার প্যানেল এডভোকেট মো শাহা আলম এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়ানে পরিচালিত স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত। এতে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)

সর্বশেষ

এই বিভাগের আরও