ইউনিয়ন ব্যাংক পিএলসির শারী’আহ্ সুপারভাইজরি কমিটির ৪৩তম (নবগঠিত কমিটির প্রথম) সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির চেয়ারম্যান ড. আবু নোমান মো. রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কমিটির সদস্যসচিব প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ। এতে কমিটির সদস্য মুফতি ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা,মাওলানা ইয়াকুব শরাফতী ও মাওলানা প্রফেসর এ এন এম রশীদ আহমাদ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ৩০.৯.২৪ ভিত্তিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এছাড়া কৃষি বিনিয়োগ সংক্রান্ত একটি নীতিমালা ও ২১ শাখার শরী’আহ্ অডিট রিপোর্ট পর্যালোচনা শেষে অনুমোদন করা হয়।
শাখা গ্রাহকদের মতবিনিময়সভা
গত ২৩ ডিসেম্বর ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালী,কুমিল্লা,বাম্মণবাড়িয়া,লক্ষীপুর ও চাঁদপুর জেলার শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগগ্রহীত, শুভাকাঙ্ক্ষি ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।
সভায় আমানতকারীদের আস্থা বৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা সমবেত অতিথির মধ্যে তুলে ধরা হয়।গ্রাহকেরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্যে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।তাঁরা আরও বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক। আমরা এ ব্যাংকের সাথে ছিলাম,আছি ও আগামীতেও থাকবো

