শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংক দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করলো

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল রেমিট্যান্স অ্যাওয়াডর্টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ এর নিকট হস্তান্তর করেন।

- Advertisement -

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর মাননীয় উপদেষ্টা আসীফ মাহমুদ সজীব ভূঁইয়া। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক।

সর্বশেষ

এই বিভাগের আরও