শিক্ষা ও আর্থিক সহায়তামূলক প্রতিষ্ঠান মহানগর ডা. মানিক ফাউন্ডেশনের উদ্যোগে মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত তিনজন শিক্ষার্থী, ১৬জন শিক্ষক ,মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়, মহানগর মীর নুরুল ইসলাম আদর্শ মাদ্রাসা, মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহানগর কেজি স্কুল,দক্ষিণ বগাচতর গুলবাহার সরকারী প্রাথমিক ও মহানগর গীতা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা-পুরস্কারসহ ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আজ (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবসে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন। সহকারী শিক্ষক মো. ইব্রাহীম ও মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর ডা. মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মানিক লাল দাশগুপ্ত, সাবেক প্রধানশিক্ষক মাহমুদুল হক, এডভোকেট মাহাজুরুল ইসলাম, সাবেক শিক্ষক শেখর চন্দ্র তালুকদার, মো. রবিউল হক, প্রাক্তন ছাত্র প্রফেসর রেজাউল করিম, শিক্ষিকা হামিদা আক্তার, শিক্ষক অজিত কুমার নাথ প্রমুখ|



